ফের বলিউডে করোনা হানা, আক্রান্ত অভিনেতা কিরণ কুমার।
নজরবন্দি ব্যুরোঃ ফের করোনার থাবা বলিউডে। করোনা আক্রান্ত বলিউডের প্রবীণ অভিনেতা কিরণ কুমার। অভিনেতা নিজেই জানিয়েছেন, তিনি কোভিড-১৯ পজিটিভ। গত ১০ দিন ধরে তিনি কোয়ারান্টিনে রয়েছেন। তিনি জানান, সম্প্রতি, একটি ছোট পরীক্ষার জন্য তিনি হাসপাতালে গিয়েছিলেন। সেখানেই করোনা পরীক্ষায় তাঁর পজিটিভ ধরা পড়ে।
সূত্রের খবর, সোমবার, ফের একবার করোনা পরীক্ষা হবে অভিনেতার। তিনি জানান, কোয়ারান্টিনে থাকাকালীন তাঁর মধ্যে কোনও উপসর্গ দেখা দেয়নি এবং তিনি ভাল রয়েছেন। বলিউডের শতাধিক ছবিতে অভিনয় করেছেন কিরণ কুমার। বহু ছবিতে তাঁর নেগেটিভ রোল দর্শকদের মনে দাগ কেটেছে। তেমনই, চরিত্রাভিনেতা হিসেবেও একাধিক স্মরণীয় ছবি উপহার দিয়েছেন তিনি।

No comments