Header Ads

অতীতের সব রেকর্ড ভেঙে দুর্বার গতি করোনার, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৭৬৭

নজরবন্দি ব্যুরোঃ কোনওভাবেই রোখা যাচ্ছে না দেশে করোনা সংক্রমণের গতি । দেশ জুড়ে চলছে চতুর্থ দফার লকডাউন । কিন্তু তা সত্ত্বেও রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণের মাত্রা । এবার সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গেল গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা । দেশে ১ দিনে করোনায় রেকর্ড সংক্রমণ। ২৪ ঘণ্টায় সংক্রমণ ৬৭৬৭ জনের । দেশে মোট করোনা আক্রান্ত গিয়ে দাঁড়াল ১ লক্ষ ৩১ হাজার ৮৬৮ জন ।
দেশে করোনায় মৃত বেড়ে ৩ হাজার ৮৬৭ । শুধু ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৪৭ ।এই নিয়ে লাগাতার তিনদিন অতীতের সব রেকর্ড ভাঙল আক্রান্তের সংখ্যা।এই রেকর্ড বৃদ্ধির ফলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৮৮৬ জনে। সংক্রমণের সংখ্যার বিচারে এখনও একাদশ স্থানে থাকলেও, দশম স্থানে থাকা ইরানের থেকে মাত্র হাজার দু’য়েক কম ভারতে সংক্রমিতের সংখ্যা।দেশে আপাতত চিকিৎসাধীন অর্থাৎ সক্রিয় রোগীর সংখ্যা ৭৩ হাজার ৫৬০ জন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.