আমফানের দাপটে ক্ষতিগ্রস্ত ইস্ট ওয়েস্ট মেট্রোর অধিকাংশ স্টেশন।
নজরবন্দি ব্যুরো: সাইক্লোন আমফানের তান্ডবে ক্ষতিগ্রস্থ ইস্ট ওয়েস্ট মেট্রোর অধিকাংশ স্টেশনগুলি।ভেঙে গেছে নতুন লাগানো স্ক্রিনিং ডোর।অন্তত ৫ টি স্ক্রিনিং ডোর ভেঙেছে বলে জানা গেছে। এছাড়াও স্টেশনের অনেক জায়গাতেও ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষত মাটির উপরে থাকা স্টেশনগুলি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত।তছনছ টিকিট কাউন্টার। ডিসপ্লে বোর্ড থেকে বসার চেয়ার কিছুই আর আস্ত নেই। পড়ে গেছে সিগন্যাল পোস্ট। ছিড়ে পড়েছে তার।উড়ে গেছে স্টেশনের নাম লাগানো বোর্ডও।
মেট্রো কর্তৃপক্ষ জানান লকডাউনের জন্য মেট্রো পরিষেবা বন্ধ থাকায় যাত্রীদের রক্ষা করা গেছে, নয়তো প্রানহানি ঘটার প্রবল সম্ভাবনা ছিল। কারণ যে ভাবে একের পর এক স্টেশনের টিনের শেড থেকে কাঁচ পড়েছে তাতে অনেক যাত্রীর গুরুতর আহত হওয়ার সম্ভাবনা ছিল। ইতিমধ্যে মেরামতের কাজ শুরু হয়েছে। উপরের স্টেশনগুলি লন্ডভন্ড হলেও মাটির নিচে থাকা স্টেশনগুলি বিশেষ ক্ষতি হয়নি। অবশ্য কারশেডে থাকা ট্রেনগুলির অল্পবিস্তর ক্ষতি হয়েছে। সেখানকার শেডও উড়ে গেছে।

No comments