করোনার জেরে এবার বেশ কিছু পরিবর্তন আসছে ক্রিকেট মাঠে, জানুন সেগুলি কি কি
নজরবন্দি ব্যুরোঃ সারা বিশ্ব করোনার কবজে হাবুডুবু খাচ্ছে। গোটা বিশ্বের বেশ কিছু সংস্থা করোনার প্রতিষেধক আবিষ্কারে রাতদিন কাজ করে যাচ্ছে। কিন্তু বিশেষজ্ঞরা মোটামুটি এক মত যে করোনা সহজে যাবে না বা থেকেও যেতে পারে মানুষের মধ্যে, এক কোথাই করনাকে নিয়েই চলতে হবে আমাদের। ফলে তা থেকে বাঁচতে মানুষের জীবনযাপনের পরিবর্তন আনতে হবে। পরিবর্তন আনতে হবে খেলার মাঠেও। আর সেই কথা মাথায় রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-র কথা মেনে এবার ক্রিকেট মাঠে আসছে কিছু পরিবর্তন। বেশ কিছু নিষেধাজ্ঞা এবার জারি হতে চলেছে খেলার সময়।ভবিষ্যতে একদিন করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে।
গ্যালারিতে আবার দর্শকরা খেলা দেখবেন। তবে ক্রিকেটে কিছু নিয়ম থেকে যাবে অনেকদিন।
কী কী নিষেধাজ্ঞা?
১. বলে থুতু লাগানো যাবে না
২. বল ছোঁওয়ার পর কোনও ক্রিকেটার মুখ-চোখ ছুঁতে পারবেন না
৩. প্রতি ওভারের মাঝে স্যানিটাইজার দিয়ে ক্রিকেটারদের হাত জীবাণুমুক্ত করতে হবে
৪. অন্য ক্রিকেটারের ব্যবহার করা বোতল তোয়ালে বা ক্রিকেট সরঞ্জাম আর একজন ব্যবহার করতে পারবেন না
৫. ম্যাচের ভেনুতে একাধিক চেঞ্জিং রুম থাকতে হবে, যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে
৬. ক্রিকেটাররা রুম শেয়ার করতে পারবেন না
৭. আম্পায়ারদের এবার থেকে গ্লাভস পড়তে হবে
৮. ক্রিকেটে এবার থেকে মেডিক্যাল অফিসার থাকবেন যিনি এই দিকগুলি খতিয়ে দেখবেন
৯. বিদেশ সফরেও ক্রিকেটারদের ক্ষেত্রে একাধিক সর্তকতা জারি করা হচ্ছে

No comments