করোনা আবহের মধ্যেই ভারত-চিন সীমান্তে উত্তেজনা
নজরবন্দি ব্যুরোঃ সারা বিশ্ব করোনার কবজে হাবুডুবু খাচ্ছে। ঠিক তখন ভারতের সীমান্তে তেরি হয়েছে এক অন্য উত্তেজনা। গত কয়েক দিন ধরেই ভারত-চিন সীমান্তে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। প্রথমে প্যাংগং তোসো লেক ও পরে গালোয়ান ভ্যালিতে চিনের সেনা পাঠানোর খবর প্রকাশ্যে আসে। শোনা যাচ্ছে, ওই গালোয়ান ভ্যালিতে আরও বেশি চিনা সৈন্যের আনাগোনা বাড়ছে।
গত দু'সপ্তাহে ওই এলাকায় অন্তত ১০০ টা তাঁবু লাগানো হয়েছে বলে সূত্রের খবর। এক প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবি ও রিপোর্ট অনুযায়ী, অন্তত ১০০ টি চিনা তাঁবু দেখা যাচ্ছে গালোয়ান ভ্যালির কাছে। তাদের সঙ্গে বেশ কিছু মেশিন পত্র আছে বলেও মনে করা হচ্ছে, যা দিয়ে বাংকার তৈরি করা যেতে পারে। এসব দেখে অনুমান করা হচ্ছে ভারত-চিন সীমান্তে তৈরি হওয়া এই নতুন সংঘাত এখনও শেষ হবে না। সংখ্যায় কম হলেও বেশ কিছু ভারতীয় সেনার তাঁবুও দেখা যাচ্ছে ওই অঞ্চলে। তবে দুই দেশের সেনার ক্যাম্পের মধ্যে বেশ কিছুটা দূরত্ব রয়েছে।

No comments