Header Ads

দক্ষিণ দিনাজপুরে করোনা আক্রান্ত ১ পরিযায়ী শ্রমিক, মোট সংখ্যা দাঁড়াল ৫

নজরবন্দি ব্যুরোঃ দক্ষিণ দিনাজপুরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ। শুক্রবার জেলা প্রশাসনিক ভবন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী জেলায় নতুন করে আরও একজনের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ ধরা পড়েছে।আক্রান্তদের চার জনেরই বাড়ি কুশমন্ডি ব্লকের দেহবন্দ তেলিপুকুর দিকুল ও নন্দপুর এলাকায়। লকডাউনে আটকে থাকার পর সম্প্রতি তিনি ভিন রাজ্য থেকে বাড়ি ফিরেছিলেন।
এরপর তিনি বাড়িতেই ছিলেন। কয়েকদিন আগেই তাঁর লালার নমুনা নেওয়া হয়। শুক্রবার ভোরে লালার রিপোর্ট করোনা পজিটিভ আসতেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। সূত্রের খবর, এদিন সকালে আক্রান্তকে বালুরঘাট কোভিড হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.