Header Ads

আগের সব রেকর্ড ভেঙে দুর্বার গতি করোনার, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৬৫৪

নজরবন্দি ব্যুরোঃ ফের একদিনে রেকর্ড হারে বাড়ল দেশে করোনা আক্রান্তের সংখ্যা। এই নিয়ে লাগাতার দ্বিতীয় দিন করোনা সংক্রমণে রেকর্ড করছে ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুসারে, ২৩ মে শনিবার সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১,২৫,১০১। কোভিড-১৯ সংক্রমণে এ যাবত্‍ দেশে মৃত্যু হয়েছে ৩৭২০ জনের। আর সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫১,৭৮৪ জন।
 অর্থাত্‍ দেশে এখন সুস্থতার হার প্রায় ৪২ শতাংশ (৪১.৩৯%)। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬৫৪ জন। এর ফলে দেশে সংক্রমিতের সংখ্যা পেরল ১ লক্ষ ২৫ হাজার। আপাতত সংখ্যাটা ১ লক্ষ ২৫ হাজার ১০১ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১৩৭ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৭২০। আপাতত সক্রিয় অর্থাৎ চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ৬৭ হাজার ৫৯৭ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১ হাজার ৭৮৩ জন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.