Header Ads

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ পদে কি বসতে চলেছে বাংলার মহারাজ? ইঙ্গিত তেমনই

নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগে প্রাক্তন ব্রিটিশ ব্যাটসম্যান ডেভিড গাওয়ার বলেছিলেন, 'সৌরভ একজন খুব ভাল মানুষ। ওর রাজনৈতিক দক্ষতাও রয়েছে আইসিসি চেয়ারম্যান হওয়ার জন্য।' এবার গাওয়ারের সুরেই গলা মেলালেন সৌরভের প্রাক্তন প্রতিদ্বন্দ্বী ও ক্রিকেট সাউথ আফ্রিকার অধুনা ডিরেক্টর গ্রেম স্মিথ। প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক জানিয়েছেন করোনা পরবর্তী ক্রিকেটের দরকার শক্ত হাতের নেতৃত্ব দেওয়ার লোক। আর সৌরভ সে কাজের জন্য আদর্শ ব্যক্তি। স্মিথ বলছেন, 'আইসিসিকে নেতৃত্ব দেওয়ার জন্য একজন সঠিক লোকের প্ৰয়োজন। করোনার পর ক্রিকেটকে শক্ত হাতে নেতৃত্ব দিতে হবে। আর এখন এমন একজনকে চাই, যিনি আধুনিক ক্রিকেট সম্বন্ধে ওয়াকিবহাল। সৌরভের মতো ক্রিকেট ম্যানকে আইসিসি চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। সেটা খেলার জন্য ভাল হবে। ও ক্রিকেটা বোঝে। ও নিজে সর্বোচ্চ পর্যায় খেলেছে।
 সকলে ওকে সম্মান করে।'গত কয়েক সপ্তাহ ধরেই আইসিসি-র পরবর্তী চেয়ারম্যান কে হবেন, তা নিয়ে চর্চা চলছে। যে পদে এখন আছেন শশাঙ্ক মনোহর। চেয়ারম্যান পদে আগামী জুলাইয়ে মেয়াদ শেষ হচ্ছে মনোহরের। তাঁর স্থলাভিষিক্ত কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। এবং জোরালভাবে উঠে এসেছে সৌরভের নাম। কারণ আইসিসি-র অন্যতম শক্তিশালী সদস্য দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড চেয়ারম্যান পদে সৌরভকে সমর্থন করার ইঙ্গিত দিয়েই রেখেছে তাঁর প্রমাণ স্মিতের বক্তব্য। আবার আইসিসি চেয়ারম্যান হওয়ার যোগ্যতামান অর্জন করেছেন সৌরভ। মার্চ মাসে তিনি আইসিসি-র বোর্ড মিটিংয়ে যোগ দিয়েছিলেন। চেয়ারম্য়ান হওয়ার জন্য অন্তত একটি বোর্ড মিটিংয়ে যোগ দেওয়া প্রার্থীদের কাছে বাধ্যতামূলক।
আইসিসি চেয়ারম্যান পদে দাঁড়ালে ভারতীয় বোর্ডের সমর্থনও পাবেন সৌরভ। বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমল জানিয়েছেন, আইসিসি চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেওয়ার জন্য সৌরভই সেরা প্রার্থী। শুক্রবারই সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাত্কানরে ধুমল জানিয়েছেন, কোনও ভারতীয় আইসিসি-র সর্বোচ্চ পদে বসুক, এটাই বোর্ডের ইচ্ছা।গোটা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আইসিসি-র এক কর্তা ইঙ্গিত দিয়েছেন, পাকিস্তান, ইংল্যান্ড ও আয়ার্ল্যান্ড বাদে বিশ্বের বেশিরভাগ ক্রিকেট বোর্ডই চেয়ারম্যান পদে ভারতীয় বোর্ডের কাউকে চাইছেন। সৌরভ নির্বাচনে লড়লে বিশ্বের সংখ্যাগরিষ্ঠ বোর্ডের সমর্থন পাবেন বলেই ধরে নেওয়া হচ্ছে। সব মিলিয়ে এই পদের জন্য বেশ খানিকটা অন্যদের জন্য এখুনি এগিয়ে গিয়েছেন বাংলার মহারাজ সে কথা বলাই যায়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.