Header Ads

রাজ্যে ক্রমবর্ধমান করোনা দাপট, আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়াল!

নজরবন্দি ব্যুরোঃ বাংলায় ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আজ নবান্নের তরফে করোনা ভাইরাস সংক্রান্ত বুলেটিন দিতে গিয়ে রাজ্য সরকার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮৩ জন সংখ্যাটা সব মিলিয়ে দাঁড়িয়েছে এখন পর্যন্ত মোট ৪ হাজার ১৯২ জন। ৩৮১৬ জন আক্রান্তের মধ্যে এই মুহুর্তে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ১২৪ জন।
 পাশাপাশি রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মোট ২০৬ জনের মৃত্যু হয়েছে(শুধু করোনায়)। অন্যদিকে অডিট কমিটি ৩০ এপ্রিল জানিয়েছিল যে আরও ৭২ জন করোনা আক্রান্ত রোগী কো-মর্বিডিটির কারণে মারা গিয়েছেন। অর্থাৎ রাজ্যে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের মৃত্যু সংখ্যা ২৮৯। অন্যদিকে রাজ্যজুড়ে করোনা ভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯২ জন। সর্বমোট সুস্থ হওয়ার সংখ্যাটা এখন পর্যন্ত ১৫৭৮ জন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.