Header Ads

ভারত ও অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের সূচি প্রকাশ করল ক্রিকেট অস্ট্রেলিয়া

নজরবন্দি ব্যুরোঃ বিশ্বজুড়ে করোনার প্রকোপে সব ধরনের খেলা বন্ধ। কিন্তু এবার তাকে উপেক্ষা করেই আগামী ডিসেম্বরে ভারত ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের ক্রীড়াসূচি প্রকাশ করল ক্রিকেট অস্ট্রেলিয়া সূচী অনুযায়ী, ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে ব্রিসবেনের গাব্বায় ৩ ডিসেম্বর। পরের টেস্ট অ্যাডিলেডে ১১ ডিসেম্বর থেকে।
এর পর বক্সিং ডে ও নিউইয়ার টেস্ট এমসিজি ও সিডনিতে। এরপর একদিনের সিরিজের তিনটি ম্যাচ হবে পার্থ, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি) ও সিডনি ক্রিকেট গ্রাউন্ড (এসসিজি)-তে। তবে সিরিজে সীমিত সংখ্যক দর্শককেই মাঠে থাকতে দেওয়া হবে বলে জানানো হয়েছে। থাকবে না ভারতীয় দল ও সাপোর্ট স্টাফ ও আধিকারিকরা ছাড়া ভারত থেকে আসা কোনও দর্শক।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.