Header Ads

মুর্শিদাবাদে নতুন করে আরও ৭ জনের করোনা, ভর্তি বহরমপুরে

নজরবন্দি ব্যুরো: রাজ্যে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে ঢোকার ফলেই আক্রান্তের সংখ্যা বাড়ছে। মুর্শিদাবাদ জেলায় নতুন করে বুধবার আরো সাতজন আক্রান্তের খোঁজ পাওয়া গেছে

সামসেরগঞ্জ ব্লকের ১ জন, সুতি ২ নং ব্লকের ২ জন,জলঙ্গীর ১ জন,রঘুনাথগঞ্জ ২ নং ব্লকের ১ জন,ইসলামপুর থানার ১ জন,ফরাক্কা ব্লকের ১ জন।এদের প্রত্যেককে বহরমপুর কোভিড-১৯ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহুর্তে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ জন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.