৩০ জুন পর্যন্ত রাজ্যে সমস্ত বন্ধ থাকবে সব স্কুল- কলেজ, জানালেন শিক্ষামন্ত্রী
নজরবন্দি ব্যুরোঃ ভারতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রত্যেকদিন ৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন করোনায়। প্রতিদিন সামনে আসছে এই ভয়ঙ্কর ছবি। রাজ্যের হালও খুব খারাপ। প্রতি দিন বাড়ছে করোনা রোগী। এই মুহূর্তে তাই শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব না। আগামী ৩০ জুন পর্যন্ত রাজ্যে সমস্ত বন্ধ থাকবে সব স্কুল-শিক্ষা প্রতিষ্ঠান।
এমনটাই ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে লম্বা ছুটিতে পড়াশুনার ক্ষতি হচ্ছে পড়ুয়াদের। আর সেই কারণে স্থানীয় শিক্ষকদের দিয়ে পড়ুয়াদের পড়ানো যায় কিনা সেই বিষয়ে ইতিমধ্যে ভাবনা চিন্তা শুরু করেছে স্কুল শিক্ষা দফতর। প্রয়োজনে বিকল্প পথের কথাও ভাবা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে বর্তমান পরিস্থিতিতে কীভাবে উচ্চশিক্ষা চলবে তা কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি নিজেরা ঠিক করে নেবে।

No comments