বাড়তে চলেছে লকডাউন? দেশের বেশ কিছু শহরে বিশেষ নজরদারি
নজরবন্দি ব্যুরোঃ বাংলায় ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আজ নবান্নের তরফে করোনা ভাইরাস সংক্রান্ত বুলেটিন দিতে গিয়ে রাজ্য সরকার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮৩ জন সংখ্যাটা সব মিলিয়ে দাঁড়িয়েছে এখন পর্যন্ত মোট ৪ হাজার ১৯২ জন। দেশের অবস্থা একই রকম। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা যা নিয়ে বেশ চিন্তায় কেন্দ্রীয় সরকার।
তাই এখন বিশেষজ্ঞরা মনে করছেন লকডাউন না বাড়ালে এর প্রকোপ আরও বাড়বে তাই সূত্রে খবর, বিশেষজ্ঞরা মনে করছেন, লকডাউন অন্তত আরও কিছুদিন না বাড়ালে করোনা অতিমহামারি ঠেকানো যাবে না। তবে এবার আরও কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়া হবে বলে জানা গিয়েছে। পঞ্চম দফার লকডাউনে বিশেষ নজর মূলত দেশের ১১ টি শহরে। সারা দেশে যতজন কোভিড ১৯ রোগে আক্রান্ত হয়েছেন, তাঁদের ৭০ শতাংশই এই শহরগুলির বাসিন্দা। এগুলি হল দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, আমেদাবাদ, কলকাতা, পুনে, থানে, জয়পুর, সুরাট ও ইনদোর।

No comments