আরও বাড়ল পূর্ব বর্ধমানে করোনা আক্রান্তের সংখ্যা, আক্রান্ত ১ বছরের শিশু
নজরবন্দি ব্যুরোঃ লকডাউনের মাঝেই করোনা আক্রান্ত্রের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। আজ ফের পূর্ব বর্ধমান জেলার পাঁচ জন করোনা আক্রান্ত্রের হদিশ মিলেছে। তবে এই পাঁচ আক্রান্ত্রের মধ্যে কালনায় দুজন আক্রান্ত্র হয়েছেন, গলসির শিড়োরাইয়ে এক জন মহিলার শরীরে করোনা ভাইরাস মিলেছে, আউশগ্রামে এক জনের শরীরে মিলেছে করোনা ভাইরাস, এবং বর্ধমানের উদয় পল্লী এলাকায় এক শিশুকন্যার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ মিলেছে।
যদিও শিশুর মায়ের রিপোর্ট নেগেটিভ এসেছে। জেলাশাসক জানিয়েছেন, ওই শিশুটিকে কলকাতায় পাঠানো হয়েছে। অপরদিকে, গলসীর শিড়রাই গ্রামে এক মহিলার রিপোর্ট পজিটিভ পাওয়া গিয়েছে। শুক্রবার পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জন। এমনটাই জানিয়েছেন পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী।জেলাশাসক জানিয়েছেন, সিএমআরআই-এর রিপোর্ট ছাড়া তাঁরা পজিটিভ কেস সম্পর্কে কিছু বলতে পারছেন না।

No comments