এবার করোনায় আক্রান্ত হলেন পাকিস্তানের প্রাক্তন ওপেনার তৌফিক উমর
নজরবন্দি ব্যুরো: এবার করোনা আঘাত হানল ক্রিকেটে। পাকিস্তানের প্রাক্তন ওপেনার তৌফিক উমর করোনাভাইরাসে আক্রান্ত। জ্বর থাকায় শনিবার তিনি পরীক্ষা করিয়েছিলেন। তাতেই জানা যায় যে তাঁর করোনা হয়েছে।৩৮ বছর বয়সী তৌফিকের শরীরে তেমন কোনও উপসর্গ ছিল না। একদিন রাতে শরীরে তাপমাত্রা কিছুটা বেড়েছিল। অস্বস্তি অনুভব করায় করোনা টেস্ট করানোর সিদ্ধান্ত নেন তিনি। রিপোর্ট পজিটিভ আসে। পাকিস্তানের হয়ে ওপেনিং করেছেন তৌফিক।
জিও নিউজকে দেওয়া সাক্ষাত্কা রে তিনি জানিয়েছেন, 'আমি গত রাতে অল্প অসুস্থ হয়ে পড়ায় ডাক্তারখানায় যাই । এরপর আমার রিপোর্ট পজিটিভ আসে । তারপর অবশ্য লক্ষণ খুব একটা জোরালো হয়নি । ' তিনি আরও জানান , 'আমাকে বাড়িতে আইসোলেটেড থাকতে বলা হয়েছিল । আমি সকলের কাছে আবেদন করছি আমার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করুন । '

No comments