Header Ads

আবারও মুর্শিদাবাদে করোনা আক্রান্ত ৭ জন।

নজরবন্দি ব্যুরো: মুর্শিদাবাদ জেলায় আবারও করোনা আক্রান্ত ৭ জন।একই দিনে তারা আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা মুর্শিদাবাদের বেলডাঙ্গা,লালবাগ,রানীতলা, সাগরদীঘির বাসিন্দা বলে জানা গেছে। বর্তমানে মুর্শিদাবাদে আক্রান্তের সংখ্যা ৭৪ জন।ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫৮ জন।
চিকিৎসকরা মনে করছেন পরিযায়ী শ্রমিকরা ফেরার পর মুর্শিদাবাদে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। কয়েকদিন আগেই একজন করোনা আক্রান্তের মৃত্যু হলো। নবগ্রামের চুপড়াগ্রামের বাসিন্দা ছিল সে।আবার একসপ্তাহ আগে ৭ জনের শরীরে পাওয়া গেছে করোনা ভাইরাস। বর্তমানে তারা চিকিৎসাধীন। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.