পরিযায়ী শ্রমিকদের থেকে কোনও ভাড়া নেওয়া চলবে না, সাফ জানাল সুপ্রিম কোর্ট
নজরবন্দি ব্যুরোঃ লকডাউনের মধ্যে দেশের লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকের জীবন বিপন্ন হয়েছে। কেউ ঠাঁই পেয়েছেন ত্রাণশিবিরে। কেউ আবার প্রাণ হাতে নিয়ে হেঁটে বাড়ি ফিরতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এই অবস্থায় শ্রমিকদের বাড়ি ফেরানোর বিশেষ ট্রেন চালু হতেই শুরু হয় তুন বিতর্ক। কে এই শ্রমিকদের ফেরার ভা়ড়া বহন করবে তা নিয়ে নানা মতান্তর চলে।
এবার তার সমাধান করল সুপ্রিম কোর্ট। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার বিষয়ে অন্তর্বর্তীকালীন আদেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত এদিনই জানিয়েছে, ভিন রাজ্য থেকে বাড়ি ফেরা শ্রমিকদের থেকে ট্রেনের পরিবহণ খরচ বাবদ কোনও অর্থ নেওয়া যাবে না। শুধু তাই নয়, প্রতিটি শ্রমিককের খাবার এবং জলের ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে শ্রমিক যে রাজ্য থেকে যাচ্ছেন এবং তাঁর নিজের রাজ্যকেই। এ বিষয়ে রেল দফতর কোনও দায়িত্ব নেবে না।

No comments