বেসরকারি বাসে উঠলেই যাত্রীকে ভাড়া দিতে হবে ১৪ টাকা, প্রস্তাব জমা দিল বাস মালিকরা
নজরবন্দি ব্যুরোঃ ইতিমধ্যেই পথে নেমেছে সরকারি বাস ।কিছুদিন আগেই বেসরকারি বাস কে ও বলা হয়েছিল পথে নামতে ।তবে পুরনো ভাড়ায় পথে নামতে নারাজ ছিল বেসরকারি বাস সংগঠনগুলি। এরই মাঝে ফের বৃহস্পতিবার ন্যূনতম ভাড়া ১৪ টাকায় দাবি নিয়ে পরিবহণ দফতরের কাছে প্রস্তাব জমা দিল জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট।ওই প্রস্তাবে কাউন্সিল বলেছে, বেসরকারি বাসে উঠলেই যাত্রীকে ভাড়া দিতে হবে ১৪ টাকা। ওই ভাড়ায় তিনি দু'কিলোমিটার রাস্তা যেতে পারবেন। তারপর প্রতি কিলোমিটারে যাত্রীদের পাঁচ টাকা করে দিতে হবে। অর্থাত্ কেউ যদি তিন কিলোমিটার যান তাঁকে দিতে হবে ১৯ টাকা।
চার কিলোমিটার গেলে গুনতে হবে ২৪ টাকা। যার মোদ্দা হিসেব হাওড়া থেকে ধর্মতলা গেলে বাসের ভাড়া পড়বে ৩০টাকার বেশি। করোনা সংক্রমণ রুখতে সামাজিক দূরত্বের বিধি মেনে বাসে ২০ জনের বেশি যাত্রী ওঠানোয় কড়া নিষেধাজ্ঞা জারি হয়েছে। সেই বিধি মেনেই সরকারি বাস পরিষেবা চালু হয়েছে রাজ্যে। কিন্তু বেসরকারি বাস নামেনি। জানা গিয়েছে, এদিন বাস সিন্ডিকেটের তরফে পরিবহণ দফতরকে ভাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে তাঁদের সঙ্গে বৈঠকে বসবে পরিবহণ দফতর। যদিও সরকারি সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী- দু'জনই ভাড়া বাড়ানোর ব্যাপারে গড় রাজি।

No comments