Header Ads

এবার বেলেঘাটা আই ডি আবাসনে করোনা হানা, আক্রান্ত ৭ জন

নজরবন্দি ব্যুরোঃ বেলেঘাটা হাসপাতালের কর্মী আবাসনে ফের করোনার থাবা। ওই আবাসনের বাসিন্দা ৭জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যে তাঁদের বেলেঘাটা হাসপাতালেই ভর্তি করা হয়েছে। আক্রান্তদের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও, আবাসন চত্বরে আতঙ্ক ছড়িয়েছে। কী করে তাঁরা করোনাভাইরাসে আক্রান্ত হলেন তাঁরা, তা খতিয়ে দেখা হচ্ছে। চলতি মাসের মাঝামাঝি সময়ে বেলেঘাটা আইডি হাসপাতালের দুই স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হন। তাঁদের কাজ থেকে ছুটি দিয়ে চিকিত্সাার জন্য হাসপাতালেই ভরতি করে নেওয়া হয়।

পরিবারকেও কোয়ারেন্টাইনে পাঠানো হয়। যে আবাসনের ওই দুই কর্মী থাকতেন, সেই দুটি আবাসন সংলগ্ন এলাকাকে Containment Zone হিসেবে ঘোষণা করা হয়। আবাসনে অন্যান্য বাসিন্দাদের প্রবেশ অথবা সেখান থেকে বেরনোর ক্ষেত্রে জারি হয় নতুন করে নিয়ম। আপাতত ওই দুই স্বাস্থ্যকর্মীর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও, তাঁদের পরিবারের সদস্যরা করোনায় আক্রান্ত হয়েছেন। দুই পরিবারের অন্তত ৭ জনের সোয়াব টেস্টের রিপোর্ট পজিটিভ আসার পর তাঁদেরও বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিত্সারর জন্য ভরতি করা হয়েছে। আবাসন দুটি স্যানিটাইজ করা হবে বলে খবর। সেইসঙ্গে অন্যান্য আবাসিকদেরও করোনা পরীক্ষা করা হতে পারে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.