Header Ads

করোনা থেকে বাঁচতে আগামী এক বছরের জন্য ২২ টি জরুরী পরামর্শ দিয়েছেন ডঃ দেবী শেঠী।

নজরবন্দি ব্যুরো: বিশেষজ্ঞরা জানিয়েছেন এই করোনাভাইরাস কে সাথে নিয়ে চলতে হবে আমাদের। তাই হৃদরোগ বিশেষজ্ঞ ডঃ দেবী শেঠী ২২ টি জরুরী পরামর্শ দিয়েছেন। দেখে নিন সেই পরামর্শগুলি। ১. এক বছরের জন্য অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ স্থগিত রাখুন। ২. আগামী এক বছর বাইরের খাবার খাবেন না। ৩.বিয়ে বা অন্যান্য অনুরুপ অনুষ্ঠানে যাবেন না। ৪. অপ্রোজনীয় ভ্রমণ করবেন না। ৫. কমপক্ষে এক বছর কোন ভিড়ের জায়গায় যাবেন না। ৬.সামাজিক দূরত্বের নিয়মাবলী সম্পূর্ণরূপে অনুসরণ করুন। ৭. কাশি থেকে দূরে থাকুন। ৮. আপনার মুখের মাক্স টি সবসময় ব্যবহার করুন। ৯. বর্তমান এক সপ্তাহ খুব সাবধানতা অবলম্বন করুন। ১০. আপনার চারপাশে কোন গোলমাল হতে দেবেন না।
১১. এখন থেকে ছয় মাস সিনেমা হল, শপিং মল, ভিড়ের বাজারে যাবেন না। ১২. পার্ক পার্টি ইত্যাদিও এড়ানো উচিত। ১৩. প্রতিরোধ ক্ষমতা বাড়ান। ১৪. বিউটি পার্লার ও সেলুনে থাকাকালীন খুব যত্নশীল হন। ১৫. অপ্রয়োজনীয়' সভা গুলো এড়িয়ে চলুন সর্বদা সামাজিক দুরের কথা মাথায় রাখুন। ১৬. বাইরে বেরোনোর সময় বেল্ট, হাতের রিং, ও ঘড়ি পড়বেন না। ১৭.কোনো হাতের রুমাল না স্যানিটাইজার রাখুন। ১৮. বাইরের জুতো ঘরে ঢোকাবেন না বাইরেই রেখে দিন। ১৯. সব সময় হাত পরিষ্কার করে ধোবেন। ২০. আপনি যদি মনে করেন আপনি সন্দেহজনক রোগীর সংস্পর্শে এসেছেন বাড়িতে এসে ভালো করে স্নান করুন। ২১. লকডাউন বা লকডাউন পরবর্তী ছয় মাস থেকে ১২ মাসে এই সর্তকতা মেনে চলুন। ২২.করোনার হুমকি খুব শিগগিরই শেষ হচ্ছে না।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.