Header Ads

“আপনার নিজের ব্যর্থতা ঢাকার জন্য পরিযায়ী মানুষদের ঘাড়ে দোষ চাপাচ্ছেন”? মুখ্যমন্ত্রীকে,ক্ষুব্ধ অধীর

নজরবন্দি ব্যুরোঃ লকডাউনের জেরে দিল্লিতে আটকে পড়েছিলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরি। বৃহস্পতিবার সকালের বিমানে কলকাতায় ফিরলেন অধীর। প্রায় দু'মাস বাদে শহরে পা রাখলেন তিনি। আর পা রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারের প্রতি উগরে দিলেন ক্ষোভ। তোপ দাগলেন, পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী। এদিন বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'পরিযায়ী মানুষদের ধীরে ধীরে ট্রেনে ফিরিয়ে আনতে অনুরোধ করেছিলাম, ট্রেনে ওঠার আগে 'করোনা নেগেটিভ' সার্টিফিকেট দিতে হবে, নামার পরে আবার পরীক্ষা করে, যেখানে যে যাবে তার উপর নজরদারি রাখার দাবি করেছিলাম।
মুখ্যমন্ত্রী, আপনি ট্রেন নিতে রাজি হলেন না কিন্তু বাস, ট্রাক, গাড়ি আসতে বাধা রইল না।' তিনি আরও বলেন পরিযায়ীরা আমার রাজ্যের মানুষ, শ্রমিক, ছাত্রছাত্রী, পর্যটক, চিকিত্সাা করে ফেরা মানুষ, সবাই এ রাজ্যের মানুষ, তারা কেউ করোনা-দৈত্য নয়, পরিযায়ী মানুষ নিয়ে আপনার বিষোদগার দুর্ভাগ্যজনক’। কংগ্রেসের লোকসভার দলনেতার কথায়, ‘লকডাউন কেন করতে হয়েছিল? করোনা ভাইরাসের সংক্রমণের মোকাবিলার জন্য স্থায়ী বা অস্থায়ী চিকিত্সার পরিকাঠামো তৈরি করার জন্য, আপনি কিছু করলেন না, আর এখন আপনার নিজের ব্যর্থতা ঢাকার জন্য পরিযায়ী মানুষদের ঘাড়ে দোষ চাপাচ্ছেন, এটা একজন মুখ্যমন্ত্রী কে শোভা দেয় না’।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.