Header Ads

চতুর্থ দফার লকডাউন শেষের মুখে, এদিকে হু হু করে বাড়ছে করোনা দাপট, একদিনে ৬৫৬৬ জন

নজরবন্দি ব্যুরোঃ চতুর্থ দফার লকডাউন শেষের মুখে। কিন্তু সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রত্যেকদিন ৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন করোনায়। বৃহস্পতিবার ফের সামনে এল সেই ভয়ঙ্কর ছবি। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬,৫৬৬ জন। ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৫৮ হাজার ৩৩৩ জন। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮৬ হাজার ১১০ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৭ হাজার ৬৯২ জন। সংক্রমণের নিরিখে ভারত বিশ্বের মধ্যে দশম স্থানে। নবম স্থানে রয়েছে তুরস্ক।একদিনে মৃত্যু হয়েছে ১৯৪ জন মানুষের যা আগের দিন গুলির থেকে বেশি। সব নিয়ে এখন পর্যন্ত দেশে মৃত্যুর সংখ্যা ৪হাজার ৫৩১ জন। জেতা চিন্তাই রেখেছে বিশেষজ্ঞদের। এই পরিস্থিতির মধ্যেই আগামী সোমবার শেষ হচ্ছে লকডাউন। এর পর সনা যাচ্ছে অনেক কিছু শিথিল করা হবে, কিন্তু দেশের অবস্থা এই মুহূর্তে যেমন তা লকডাউন শিথিল নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.