Header Ads

করোনা আবহে মা এবং সদ্যোজাতদের জন্য বিশেষ নির্দেশিকা কেন্দ্রের।

নজরবন্দি ব্যুরো: এই করোনা সংক্রমনের আবহে সদ্যোজাত ও মায়ের যত্ন নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বলা হয়েছে করোনা সংক্রমিত এলাকায় রিপ্রোডাক্টিভ, মেটারন্যাল, নিউবর্ন, অ্যাডালসেন্ট হেলথ প্লাস নিউট্রিশন (RMNCAH+N) পরিষেবার ক্ষেত্রে এই নির্দেশিকা মেনে চলতে হবে।
নিম্নলিখিত নির্দেশিকায় বলা হয়েছেঃ ১.RMNCAH+N পরিষেবার ক্ষেত্রে করোনা নমুনা পরীক্ষা করা বাধ্যতামূলক নয়।
২. তবে সন্দেহজনক এবং পজিটিভ রোগীর ক্ষেত্রে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা সরবরাহ করতে হবে।
৩. কনটেনমেন্ট ও বাফার জোন গুলিতে ক্ষেত্রবিশেষে এই নির্দেশিকা মানতে হবে।
 ৪.RMNCAH+N পরিষেবার ক্ষেত্রে প্রয়োজনীয় সব ওষুধ অত্যাবশ্যকীয় পণ্যের আওতাভুক্ত করতে হবে।
৫. করো না সংক্রমিত এলাকায় আইএফএ, জিঙ্ক, ক্যালসিয়াম ট্যাবলেট, ওআরএস, গর্ভনিরোধক ইত্যাদির হোম ডেলিভারি করতে হবে।
 ৬. কনটেনমেন্ট এবং বাফার জোনে প্রয়োজন হলে অন্তঃসত্ত্বাকে টেলিফোনের মাধ্যমে পরামর্শ দিতে হবে।
 ৭. প্রয়োজনে কনটেনমেন্ট জোনের বাইরে কোনো হাসপাতালে ভর্তি করতে হবে।
 ৮. অন্তঃসত্ত্বাদের পরিবহনে দ্রুত ব্যবস্থা নিতে হবে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে।
 ৯.দুর্বল সদ্যোজাতের চিকিৎসায় নিকটবর্তী SNCU বা NBSU পরিষেবা দিতে হবে।
 ১০. সদ্যোজাতদের সব রকমের চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে হবে।
 ১১. মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যাক্ট বা MTPA অনুযায়ী কম্প্রিহেনসিভ অ্যাবরশন কেয়ার বা CAC পরিষেবা চালু রাখতে হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.