এবার পরিযায়ী শ্রমিকদের জন্য হেল্প লাইন নাম্বার খুলে দিলেন অভিনেতা সোনু সুদ।
নজরবন্দি ব্যুরো: দেশজুড়ে লকডাউনেট ফলে সমস্যায় পড়েছে পরিযায়ী শ্রমিকরা। তারা বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে আটকে রয়েছেন। তাদের নেই কোন রোজগার, নেই কাছের মানুষজনও। খুবই অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে তারা। তাদের এই পরিস্থিতিতে পরিবারের সদস্যরা সকলেই দিন কাটাচ্ছে দুশ্চিন্তায়। রাজ্য সরকারের উদ্যোগে বেশকিছু রাজ্যের শ্রমিকদের ফেরানো হয়েছে। আবার কেউ কেউ নিজের পায়ে হেঁটে বাড়ি ফিরেছেন। রাস্তার ধার ধরে হাঁটা শুরু করে রেললাইনের ওপর দিয়ে হেঁটেছেন তারা। প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন তারা। হামেশাই খবরের শিরোনামে উঠে আসছে রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শ্রমিকরা।
কোথাও আবার বাস দুর্ঘটনায়। এরকম এক বিপর্যয়ের সময় এই শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা সোনু সুদ। বাসের ব্যবস্থা করে শ্রমিকদের বাড়ি ফেরানোর উদ্যোগ নিয়েছেন তিনি। সরকারকে পাশে পেয়েছেন প্রতি মুহূর্তে। এমনকি সকলকে জানিয়েছেন মাস্ক পড়ে থাকতে, সুস্থ থাকতে, সাবধানে থাকতে, তাহলে দেখা হবে আবার। এবার শ্রমিকদের জন্য হেল্পলাইন চালু করে দিলেন তিনি ১৮০০১২১৩৭১১ এই নাম্বারে ফোন করতে পারেন শ্রমিকরা সাহায্যের জন্য। অভিনেতা ও তার টিম এই সমস্ত ব্যক্তিদের সাধ্যমত সাহায্য করার আশ্বাস দিলেন। সোশ্যাল মিডিয়ায় এই খবর জানতে পেরে অভিনেতার প্রশংসায় মুখ খুললেন অজয় দেবগন, তিনি বললেন এ এক মানবিক উদ্যোগ।

No comments