চরম শঙ্কটজনক হাওড়া, হুগলী! দেখুন রাজ্যের জেলাভিত্তিক পরিসংখ্যান।#Exclusive
নজরবন্দি ব্যুরোঃ রাজ্য জুড়ে হুহু করে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমন; পাশাপাশি বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। এদিন করোনা ভাইরাস সংক্রান্ত বুলেটিন দিতে গিয়ে রাজ্য সরকার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫৩ জন। সংখ্যাটা সব মিলিয়ে দাঁড়িয়েছে এখন পর্যন্ত মোট ১ হাজার ৯৩৯ জন।
কোভিড ১৯ অর্থাৎ করোনা ভাইরাসে যারা আক্রান্ত হয়েছেন তাঁর মধ্যে ১ হাজার ৩৩৭ জন রোগী এখন চিকিৎসাধীন রয়েছেন। পাশাপাশি রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মোট ১১৩ জনের মৃত্যু হয়েছে(শুধু করোনায়)।অন্যদিকে অডিট কমিটি ৩০ এপ্রিল জানিয়েছিল যে আরও ৭২ জন করোনা আক্রান্ত রোগী কো-মর্বিডিটির কারণে মারা গিয়েছেন। অর্থাৎ রাজ্যে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের মৃত্যু সংখ্যা ১৮৫। অন্যদিকে রাজ্যে গত ২৪ ঘণ্টাতে পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ জন, ফলে রাজ্যজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার সংখ্যাটা এখন পর্যন্ত ৪১৭ জন।
রাজ্যে এখন পর্যন্ত করোনার স্যাম্পেল টেস্ট হয়েছে ৪৩ হাজার ৪১৪ টি, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় টেস্ট হয়েছে ৪ হাজার ৪৬ টি। রাজ্যের প্রতি ১০ লক্ষ মানুষ পিছু ৪৮২ জনের টেস্ট করা হয়েছে।রাজ্যের সমস্ত জেলার মধ্যে সব থেকে খারাপ অবস্থা মহানগত কলকাতার, শুধু কলকাতাতেই এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৪৮ জন। পাশাপাশি কলকাতায় মৃত্যু হয়েছে ১২৬ জনের যার মধ্যে কো-মর্বিডিটির জন্যে মারা গিয়েছেন ৫২ জন এবং শুধু করোনা ভাইরাসের কারনে মারা গিয়েছেন ৭৪ জন।
এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০৮ জন এবং বাকি ৬১৪ জন চিকিৎসাধীন।
কলকাতার পরেই রয়েছে হাওড়ার নাম। হাওড়াতে গত ২৪ ঘণ্টায় ৪৭ জন আক্রান্ত বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১৭ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ৬০ জন, এবং মৃত্যু হয়েছে ২২ জনের। বাকি ৩৩৫ জন চিকিৎসাধীন। মৃত ২২ জনের মধ্যে কো-মর্বিডিটির জন্যে মারা গিয়েছেন ৫ জন এবং শুধু করোনা ভাইরাসের কারনে মারা গিয়েছেন ১৭ জন। পাশাপাশি উত্তর ২৪ পরগনাতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫১, যার মধ্যে সুস্থ হয়েছেন ৫৭ জন এবং মারা গিয়েছেন ২৫ জন। মৃত ২৫ জনের মধ্যে কো-মর্বিডিটির জন্যে মারা গিয়েছেন ৮ জন এবং শুধু করোনা ভাইরাসের কারনে মারা গিয়েছেন ১৭ জন। হুগলিতেও গত ২৪ ঘণ্টায় লাফ দিয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যা; গত ২৪ ঘণ্টায় ৪৯ জন আক্রান্ত বেড়ে সংখ্যা দাঁড়িয়েছে ১২০! দেখুন সব জেলার পরিসংখ্যান

No comments