Header Ads

বাবা নেই মাকে আগলে রাখছেন মেয়ে, মাদার্স ডে তে মা নীতু সিং এর সাথে ছবি পোস্ট করল মেয়ে ঋদ্ধিমা

নজরবন্দি ব্যুরোঃ সদ্য বাবা কে হারিয়েছে ঋষিকন্যা ঋদ্ধিমা।তাই এখন তার কাছে মা ই সব।৩০ শে এপ্রিল মৃত্যু হয় বলিউডের বর্ষিয়ান অভিনেতা ঋষি কাপুরের।নিজের জীবন সঙ্গী ঋষি কাপুর কে হারিয়ে পুরো পুরোপুরি ভেঙে পড়েছেন তার স্ত্রীর নীতু সিং।এরকম কঠিন পরিস্থিতিতে মা ও ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য সঙ্গে সঙ্গে দিল্লি থেকে মুম্বাইয়ে চলে আসেন ঋদ্ধিমা।
আজ আন্তর্জাতিক মাতৃ দিবস।মায়ের ভালোবাসার প্রতি কুর্ণিশ জানিয়ে নিতু সিং এর দুটি খুবই সুন্দর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ঋদ্ধিমা।একটি ছবিতে দেখা যাচ্ছে নীতু সিং ও তার প্রিয় পোষ্য কে নিয়ে দাঁড়িয়ে আছে। এবং আরেকটি ছবিতে দেখা যাচ্ছে মা ও মেয়ের দারিয়ে আছেন।ক্যাপশানে ঋদ্ধিমা লিখেছেন,আমার সুন্দরী মাকে হ্যাপি মাদার্স ডে।আমার মা ই আমার কাছে সব।মা ও মেয়ের এই ছবি মুহুর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.