Header Ads

সৌরভ-জয় শাহ জুটিকে ধরে রাখতে আদালতে বিসিসিআই

নজরবন্দি ব্যুরোঃ বোর্ডের সচিব হিসেবে নিজের মেয়াদ বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে আবেদন করলেন জয় শাহ। ৭ মে পর্যন্ত বোর্ড সচিব হিসেবে থাকার যোগ্যতা ছিল শাহর। মেয়াদ বাড়ানোর অনুমতি একমাত্র সুপ্রিম কোর্ট দিতে পারে। তাই লোধা কমিশনের সিদ্ধান্তকে মান্যতা দিয়েই আবেদন শাহর। নিয়ম মানলে জুনে সরতে হবে বোর্ড সচিব জয় শাহকে। জুলাইয়ের শেষ সপ্তাহে বোর্ড সুপ্রিমো সৌরভ গঙ্গোপাধ্যায়কে।ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের আরজি শোনার সুযোগ এতদিন হয়নি শীর্ষ আদালতের। জানুয়ারি থেকে আদালতে বেশ কয়েকটা শুনানির দিন এসেও পিছিয়ে গিয়েছে। লকডাউনে দেশ যখন প্রায় স্তব্ধ, তখন এ নিয়ে কথা বলারও কেউ নেই। তা হলে! এবার কী হবে? লকডাউন কবে উঠবে, সে ছবি সামনে নেই।
 তাই বিসিসিআই বাধ্য হয়ে ই-মেল করে শীর্ষ আদালতের কাছে নতুন করে সময় চাইল। এই ২ জন যেন ৬ বছর কাজ করতে পারে তাঁর জন্য ডিসেম্বরে বোর্ডের এজিএমে সবাই মিলে এই সিদ্ধান্তে আসেন যে তাঁদের দল যেন টানা ছ'বছর দায়িত্বে থাকে। প্রয়োজনে কুলিং অফ তোলার আবেদন করা হবে আদালতে।আর যদি এক্সটেনশন না পাওয়া যায়? তা হলেও মনে হয় না সমস্যায় পড়বে কমিটি। জুলাইয়ে সৌরভের মেয়াদ শেষ হওয়ার একদিন আগে নিয়ম মেনে ৪৫ দিনের মধ্যে এজিএম ডাকতে হবে। দেশের এই অবস্থায় আগস্টেএ সব সম্ভব হবে বলে মনে হয় না।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.