Header Ads

লোকডাউনের মধ্যেই আগামী ২৫ মে থেকে চালু হচ্ছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা

নজরবন্দি ব্যুরোঃ লকডাউনের চতুর্থ দফার মাঝেই বড় ঘোষণা। আগামী ২৫ মে থেকেই চালু হতে চলেছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা। অর্থাৎ লকডাউনের মধ্যেই পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়ে ফেলল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী একটি টুইট করে জানিয়েছেন, 'সোমবার ২৫ মে থেকে ধাপে ধাপে চালু হবে অভ্যন্তরীণ অসামরিক বিমান পরিষেবা।
যাত্রী চলাচলের জন্য সাধারণ প্রক্রিয়া সূচী আলাদা ভাবে জারি করবে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।'ইতিমধ্যেই বিমান পরিষেবা চালু করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিমানবন্দর এবং বিমান সংস্থাগুলিকে চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.