Header Ads

সেনাবাহিনীর সদর দফতরে করোনা হানা!

নজরবন্দি ব্যুরো: গোটা দেশে করোনা ভাইরাসের সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। এবার করোনা হামলা ভারতীয় সেনাবাহিনীর সদর দফতরে। দফতরের এক কর্মী করোনা পজেটিভ হয়েছে বলে জানা গিয়েছে। এর ফলে দফতরের একাংশ সিল করে দেওয়া হয়। বৃহস্পতিবার নয়াদিল্লির সেনা ভবনে এক কর্মীর করোনা পজেটিভ ধরা পড়ে। সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় ভবনের একাংশ। ওই অংশে স্যানিটাইজেশনের কাজ চলছে বলে জানান হয়েছে।

অপরদিকে, ১৩ই মে এক সেনা জওয়ানের করোনা পজেটিভ ধরা পড়ে। তিনি আত্মহত্যা করেন। জানা যায়, দীর্ঘদিন ধরেই ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার গোটা পরিস্থিতি বিবেচনা করে সেনা প্রধান এম এমএম নারাভানে বলেন কোভিড-১৯য়ের সঙ্গে মোকাবিলা করতে তৈরি রয়েছে সেনা। তিনি বলেন, সীমান্ত সুরক্ষার কাজ হোক বা দেশের অভ্যন্তরে সাধারণ মানুষের সেবা, সেনা যে কোনও পরিস্থিতির জন্য তৈরি রয়েছে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.