আসছে আমফান ! মঙ্গল থেকে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস, উত্তাল হবে সমুদ্র
নজরবন্দি ব্যুরোঃ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে আগামিকাল, শনিবার বিকেলের মধ্যেই। শুরুতে ওই ঘূর্ণিঝড়ের অভিমুখ উত্তর-পশ্চিম দিকে থাকলেও, পরে তা বাঁক নিয়ে উত্তর-পূর্ব দিকে এগোবে। আবহাওয়া বিজ্ঞানীরা মনে করছেন, ওই বাঁকেই লুকিয়ে রয়েছে বিপদ। কতটা গতিতে বাঁক নিচ্ছে, তার উপরেই নির্ভর করবে ঘূর্ণিঝড়টি কোথায় আছড়ে পড়বে। আবহাওয়া দফতরের পূর্বাভাস ওড়িশা উপকূল জুড়ে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে আগামী সোমবার থেকে। সোমবার থেকে পশ্চিমবঙ্গের আকাশেও মেঘের সঞ্চার শুরু হতে পারে। বদলে যেতে পারে আবহাওয়া।
তবে এ রাজ্যে বৃষ্টি মঙ্গলবার থেকে শুরু হবে বলেই এখনও পর্যন্ত মনে করছেন আবহবিদেরা। পশ্চিমবঙ্গে সেক্ষেত্রে বৃষ্টি হবে মঙ্গল ও বুধবার। যদি আম্ফান আছড়ে পড়ে ওড়িশা ও অন্ধ্র উপকূলে। ঝড়ো হাওয়ার সঙ্গে ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বুধবারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায়। পশ্চিমবঙ্গ, ওড়িশার মত্স্যজীবীদের জন্য সতর্কবার্তাও দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্র উত্তাল হবে। যারা গভীর সমুদ্রে আছেন, মূলত উত্তর বঙ্গোপসাগরের দিকে সেই মত্স্যজীবীদের সোমবার সকালের মধ্যেই ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

No comments