Header Ads

করোনার জের, ১৩ শতাংশ কর্মী ছাঁটাই হবে জোম্যাটোর

নজরবন্দি ব্যুরোঃ গোটা দেশে করোনা ভাইরাসের দাপট চলছে। বাড়ছে মৃত্যুর সংখ্যা। শেষ পাওয়া খবর অনুসারে, গোটা দেশে আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ছুঁতে চলল। মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৯৭০। গত ২৪ ঘণ্টায় এক লাফে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯৬৭ জন। অন্য দিকে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০০ জনের। ফলে দেশে করোনায় মৃত্যু সংখ্যা বেড়ে হয়েছে ২৬৪৯। সুস্থ হয়ে উঠেছেন ২৭ হাজার ৯২০ জন। এই সময় আর্থিক ক্ষতির মুখে পড়েছে দেশের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান।
যার জেরে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল অনলাইন খাবার ডেলিভারি অ্যাপ জোম্যাটো। শুক্রবারই জোম্যাটোর সিইও দিপিন্দার গোয়েল জানিয়ে দিলেন, কোম্পানির প্রায় ১৩ শতাংশ কর্মীকে বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে অন্তত ছ'মাসের জন্য কমে যাচ্ছে বাকিদের বেতন। এছারাও তিনি বলেন, 'অন্তত ছ'মাসের জন্য প্রত্যেকের বেতন কমানো হবে। জুন থেকে নতুন অঙ্কের বেতন পাবেন কর্মীরা।' উচ্চপদস্থ কর্মীদের ৫০ শতাংশ পর্যন্ত বেতন কমতে পারে বলেও স্পষ্ট করে দেন তিনি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.