Header Ads

মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের ভারতের হাতে তুলেদিল মায়ানমার

নজরবন্দি ব্যুরোঃ লকডাউনের মাঝে আন্তর্জাতিক ক্ষেত্রে বড়সড় সাফল্য পেল ভারত। ভারতের বুকে বিচ্ছিন্নতাবাদী কাজকর্মে লিপ্ত থাকা বেশ কয়েকজন জঙ্গিকে ভারতের হাতে তুলেদিল মায়ানমার। অজিত দোভালের হাত ধরেই এই সাফল্য মিলেছে বলে খবর। শুক্রবারই এই জঙ্গিদেরকে ভারতের হাতে তুলে দিল মায়ানমারের সেনারা। সূত্রের খবর দীর্ঘ দিন ধরে ভারতের অসম ও মনিপুরে জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী নেতারা।
 ভারতের তরফে আগেই মায়ানমার সরকারকে সেই বিচ্ছিন্নতাবাদী নেতাদের ও জঙ্গিবাদ দমনের অনুরোধ জানানো হয়। ভারতের তরফে মায়ানমার সরকারকে রিপোর্টও দেওয়া হয়। সেই মত মায়ানমারের সেনাবাহিনী অভিযান চালিয়ে ২২ বিচ্ছিন্নতাবাদীকে পাকড়াও করে। আর এই ওয়ান্টেড জঙ্গি প্রত্যার্পনের মূল কৃতিত্ব রয়েছে অজিত দোভালের।মায়ানমারের ১৬০০ কিলোমিটার সীমান্ত জুড়ে ঘাঁটি ছিল এই বিচ্ছিন্নতাবাদীদের। পরে ওই জায়গা থেকেই ভারতের মনিপুর ও আসামে ব্যাপক ভাবে ঢুকে পড়ত তারা। তবে ভারতের পক্ষ থেকে রিপোর্ট হাতে পাওয়ার পরই অভিযানে নামে মায়ানমারের সেনা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.