Header Ads

কৃষিক্ষেত্রের উন্নয়নে এর লাখ কোটি বরাদ্দের ঘোষণা অর্থমন্ত্রীর!

নজরবন্দি ব্যুরো: গোটা দেশে করোনা ভাইরাসের দাপট চলছে। বাড়ছে মৃত্যুর সংখ্যা। শেষ পাওয়া খবর অনুসারে, গোটা দেশে আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ছুঁতে চলল। মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৯৭০। গত ২৪ ঘণ্টায় এক লাফে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯৬৭ জন। অন্য দিকে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০০ জনের। ফলে দেশে করোনায় মৃত্যু সংখ্যা বেড়ে হয়েছে ২৬৪৯। সুস্থ হয়ে উঠেছেন ২৭ হাজার ৯২০ জন। এমন সময় বড় ঘোষণা অর্থমন্ত্রীর।


এদিন আত্মনির্ভর ভারত অভিযানে ২০ লাখ কোটির আর্থিক প্যাকেজের বিবরণ দিতে আজ তৃতীয় দফায় সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমে। সেখানে তিনি এদিন কৃষিক্ষেত্র ও তার পরিকাঠামোর উন্নয়নে এর লাখ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'আত্মনির্ভর ভারত' প্যাকাজের তৃতীয় দফার রূপরেখা ঘোষণা সম্পূর্ণ। প্রথম দিনে বিস্তারিত ঘোষণায় সেভাবে আশা পূরণ করতে পারেননি অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। প্রথমদিন দেশের ক্ষুদ্র, ছোটো, মাঝারি শিল্পগুলির জন্য ৩ লাখ কোটির ঋণসহ একাধিক ঘোষণা করেন তিনি। অর্থমন্ত্রী জানান, ৪৫ দিনের মধ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্ত বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে। দ্বিতীয় দিনে পরিযায়ী, কৃষক, হকার সহ মধ্যবিত্তদের জন্য একাধিক ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। 'এক দেশ এক রেশন' প্রকল্পের ঘোষণা করেন তিনি। হকারদের জন্য পাঁচ হাজার কোটি টাকার ঋণ ঘোষণা করা হয়। বাড়ানো হয় ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিম -র মেয়াদ।
এদিনের প্যাকেজ কৃষির পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ করা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। কৃষি ক্ষেত্রের জন্য ১১টি ত্রাণ প্যাকেজ ঘোষণা করেন তিনি। এর মধ্যে ৮টি প্যাকেজ মূলত পরিকাঠামো ও সংযোগ ব্যবস্থাকে মজবুত করার জন্য এবং বাকি তিনটি প্রশাসনিক স্তরে পরিবর্তনের জন্য। অর্থমন্ত্রী জানান, বিগত দু-মাসে লকডাউন চলাকালীন ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের থেকে ৭৪ হাজার ৩০০ কোটি টাকার খাদ্য শস্যের ক্রয় করা হয়েছে। কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হয়েছে। গত দু-মাসে প্রধানমন্ত্রী কিষান যোজনায় চাষীদের ১৮ হাজার ৭০০ কোটি টাকা দেওয়া হয়েছে। করোনা আবহে দুধের চাহিদা ২০ থেকে ২৫ শতাংশ কমে গিয়েছে। এই পরিস্থিতির মোকাবিলায় ২০২০-২১ অর্থবর্ষে দুগ্ধ সমবায়গুলির জন্য ২ শতাংশ সুদের ছাড় দেওয়া হবে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.