Header Ads

কেন্দ্রের নয়া নির্দেশিকা, যাঁদের শরীরে করোনার উপসর্গ থাকবেনা তাদেরকেই ট্রেনে ওঠার অনুমতি দেওয়া হবে।

নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্র নতুন নির্দেশিকা জারি করল শ্রমিক স্পেশ্যাল ট্রেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে আলোচনা না করা পর্যন্ত বিশেষ ট্রেন চালাতে পারবে না রেল।পরিযায়ী শ্রমিকদের ট্রেনে ওঠানো থেকে শুরু করে স্টেশনে নামার পর তাঁদের জন্য ব্যবস্থাপনা খতিয়ে দেখতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে নোডাল অফিসার নিয়োগ করতে হবে।পাশাপাশি মেডিক্যাল স্ক্রিনিং করিয়েই এত দিন ট্রেনে যাত্রী তোলা হচ্ছিল আর তাই হবে।যাঁদের শরীরে করোনার উপসর্গ থাকবেনা তাদেরকেই ট্রেনে ওঠার অনুমতি দেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রকের সচিব অজয় ভাল্লা জানান,বিশেষ ট্রেনগুলির ক্ষেত্রে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরটি কঠোরভাবে প্রয়োগ করতে হবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে।শ্রমিক স্পেশ্যাল ট্রেনে পরিযায়ী শ্রমিকদের ফেরানো নিয়ে এমনিতেই বিতর্ক সৃষ্টি হয়েছে।এবার কেন্দ্রের নয়া নির্দেশিকায় আরও বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানোর জন্য বিশেষ ট্রেন চালু করতেই করতেই লক্ষ লক্ষ মানুষ নিজেদের রাজ্যে ফিরতে চেয়ে আবেদন করেছেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.