করোনার প্রকোপ সবে ২ মাস; আমরা নরক যন্ত্রণায় ভুগছি ৬ বছর! #Exclusive
কদিন আগেই লকডাউনে বাড়িতে বসে সরকারের কাছে নিজেদের দাবি পৌঁছে দেওয়ার অভূতপূর্ব উদ্যোগ নিয়েছিল পশ্চিমবঙ্গ উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থী মঞ্চ! প্ল্যাকার্ড হাতে প্রতিবাদের হাজারো ছবি ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। আর এবার শুধু বাড়িতে বসে প্ল্যাকার্ড হাতে নয় রীতিমত দেওয়াল লিখে প্রতিবাদ!
মূল দাবি রাখা হয়েছে আপারের মামলা কে এক্সট্রিম আর্জেন্ট আখ্যা দিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানির আওতায় নিয়ে আসা এবং লকডাউন খোলার সাথে সাথে দ্রুত নিয়োগ। চাকরিপ্রার্থীদের অভিযোগ, ২০১৪ সালে টেটের নোটিশ বের হয়, তারপর পরীক্ষার পথ পেরিয়ে ভেরিফিকেশন পর্যন্ত পৌঁছাতে সময় লাগে ২০১৯ সাল! পরে ওই বছরেই দ্বিতীয় ফেজ ভেরিফিকেশনের পর মামলা হয়, পরে ২০১৯ সালে পুজোর আগে মেরিট লিস্ট প্রকাশ হয় যা ভুলে ভরা! আবার মামলা হয় হাইকোর্টে সেই মামলাই চলছে এখনও; যার শুনানি লকডাউনের কারনে থমকে গেছে! চাকরিপ্রার্থীদের একটাই নিবেদন শিক্ষামন্ত্রীকে "আমাদের ৬ বছরের নরক যন্ত্রনা থেকে মুক্তি দিন"


No comments