Header Ads

করোনার থাবা বনি কাপুরের বাড়িতে, শ্রীদেবীর দুই কন্যা বিপদের মুখে

নজরবন্দি ব্যুরোঃ করোনার থাবা এবার বলিউডের প্রথম সারির প্রযোজক বনি কাপুরের পরিবারে।করোনায় আক্রান্ত তাদের বাড়ির ২৩ বছরের পরিচারক। বর্তমানে অভিনেত্রী জাহ্নবী কাপুর ও তার বোন খুশি কাপুর বাবা বনি কাপুরের সাথে মুম্বাইয়ের লোখান্ডওয়ালা অ্যাপার্টমেন্টে রয়েছেন।আর সেখানেই ছিলেন তাদের করোনায় আক্রান্ত পরিচারক ও।তার এই পরিচারকের নাম চরণ সাউ।বনি কাপুর জানান,চরণ এই মুহুর্তে আইসোলেশনে রয়েছে।গত শনিবার থেকেই চরণ অসুস্থ ছিল।
তার অসুস্থতা দেখে তারাতাড়ি তাকে করোনা পরীক্ষা করাতে পাঠান বনি।করোনা পরীক্ষার রিপোর্টে ধরা পড়ে তিনি করোনায় আক্রান্ত।এরপরই কর্পোরেশন ফোন করেন বনি কাপুর এবং চরণ কে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়।এর পাশাপাশি বনি আরো জানান আমি ও আমার দুই মেয়ে সুস্থ রয়েছি।এমনকী আমাদের বাড়ির অন্যান্য কর্মীরাও সুস্থ রয়েছে।তাছাড়া আমাদের শরীরে কোন রকমের করোনার উপসর্গ নেই। এমনকি লকডাউন জারি হওয়ার পর থেকে আমি বা আমার দুই মেয়ে বাড়ি থেকে বেরোইনি।পাশাপাশি তিনি চরণের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.