ফুল দিয়ে অভ্যর্থনা ৩ করোনা জয়ী কে; খুশির হাওয়া রায়গঞ্জে।
অঞ্জন বল, রায়গঞ্জঃ করোনা মারণ ভাইরাস অর্থাৎ কোভিড-১৯ কে পরাজিত করে বাড়ি ফিরলেন তিন জন রোগী। রায়গঞ্জের কোভিড হাসপাতালে ওই তিন জনের চিকিৎসা চলছিল।বাড়ি ফেরার সময় ওই তিন আরোগ্যপ্রাপ্ত ব্যক্তিকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয় জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। আরোগ্য পাওয়া আক্রান্তরা জানিয়েছেন চিকিৎসক এবং নার্স সহ স্বাস্থ্য কর্মীরা তাঁদের অভূতপূর্ব খেয়াল রেখেছিলেন। তাঁদের আবেদন ভয় পাবেন না, মনের জোর রেখেই রুখে দেওয়া সম্ভব করোনা ভাইরাস কে।
অন্যদিকে এদিনো বেড়েছে রাজ্যে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৬ জন।
সংখ্যাটা সব মিলিয়ে দাঁড়িয়েছে এখন পর্যন্ত মোট ২ হাজার ৯৬১ জন। ২৯৬১ জন আক্রান্তের মধ্যে এই মুহুর্তে চিকিৎসাধীন রয়েছেন ১৬৩৭ জন। পাশাপাশি রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মোট ১৭৮ জনের মৃত্যু হয়েছে(শুধু করোনায়)।
অন্যদিকে অডিট কমিটি ৩০ এপ্রিল জানিয়েছিল যে আরও ৭২ জন করোনা আক্রান্ত রোগী কো-মর্বিডিটির কারণে মারা গিয়েছেন। অর্থাৎ রাজ্যে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের মৃত্যু সংখ্যা ২৯৪। অন্যদিকে রাজ্যজুড়ে করোনা ভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬৮ জন। সর্বমোট সুস্থ হওয়ার সংখ্যাটা এখন পর্যন্ত ১ হাজার ৭৪ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৮ হাজার ৭১২ টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। বাংলায় এখন পর্যন্ত মোট টেস্টের সংখ্যা ১ লক্ষ ২ হাজার ২৮২। ১০ লক্ষ পিছু রাজ্যে টেস্ট করা হয়েছে ১ হাজার ১৩৬ জনের।

No comments