Header Ads

করোনা কে সাথে নিয়েই চলতে হবে; দেশে লকডাউন জারি থাকছে ১৭ই মে'র পরেও! #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ লকডাউন কি বাড়ানো হবে? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্যেই গতকাল প্রধানমন্ত্রী বৈঠক করেন দেশের মুখ্যমন্ত্রীদের সাথে, কারন দেশজুড়ে জারি রয়েছে তৃতীয় দফার লকডাউন। দেশে তৃতীয় দফার লকডাউন চলবে আগামী ১৭ই মে পর্যন্ত। কিন্তু শুধু লকডাউন দিয়ে রোখা যাচ্ছেনা করোনা ভাইরাসের সংক্রমণ কে, বাড়ানো হয়েছে স্যাম্পেল টেস্টের গতি। এই অবস্থায় লকডাউন জারি রাখা যায় কিনা বা কিভাবে জারি রাখা যায় তা নিয়ে  দেশের মুখ্যমন্ত্রীদের সাথে ফের ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
লকডাউন বাড়ানোর ক্ষেত্রে জোরাল সওয়াল করেন পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং পাঞ্জাব। লকডাউনের বিরোধিতা করেন গুজরাতের মুখ্যমন্ত্রী। মহারাষ্টের মুখ্যমন্ত্রী লকডাউনের পক্ষে সওয়াল করে চিনের উহান প্রদেশের উদাহরন দেন, পাশাপাশি হু'র সতর্কতার কথাও মনে করান প্রধানমন্ত্রীকে। তিনি বলেন, জুন এবং জুলাই মাসে আকাশ ছুটে পারে সংক্রমণ, সেক্ষেত্রে লকডাউন তোলার সিদ্ধান্ত নিলে তা যেন ভেবে চিনতে নেওয়া হয়। সূত্রের খবর দেশের অন্যান্য মুখ্যমন্ত্রীরা প্রধানমন্ত্রীর ওপরেই ছেড়ে দেন লকডাউনের সিদ্ধান্ত। সেই যায়গা থেকেই লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী। দেশে চতুর্থ দফার লকডাউন শুরু হচ্ছে আগামি ১৮ই মে থেকে, তবে এবার লকডাউনের নিয়মে কিছু পরিবর্তন করা হবে। কিন্তু তা চলবে কতদিন তা পরে জানানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুত্রের খবর, লকডাউন বাড়ানোর সম্ভাবনা আগামী ৭ই জুন পর্যন্ত।আপাতত অপেক্ষা প্রধানমন্ত্রীর পরবর্তী ঘোষণার। আজ নরেন্দ্র মোদী বলেন, করোনা ভাইরাস গোটা দুনিয়াকে নড়িয়ে দিয়েছে। গোটা দুনিয়া সেই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে চলেছে। এর আগে আমরা এমন সঙ্কট কখনও দেখিনি, কখনও শুনিওনি। এই সঙ্কট মানবজাতির কাছে অকল্পনীয় ছিল, আজও অকল্পনীয়ই।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.