Header Ads

জনগনের অ্যাকাউন্টে সরাসরি টাকা? ২০ লক্ষ কোটির প্যাকেজ ঘোষণা প্রধানমন্ত্রীর।#Exclusive

নজরবন্দি ব্যুরোঃ দ্রুত আর্থিক প্যাকেজ ঘোষণা করা হবে এমন ইঙ্গিত আগেই ছিল। কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ী শিল্প মহলকে তেমনই বার্তা দিয়েছিলেন। আর এদিন সেই প্যাকেজের ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি তেলেঙ্গানা শিল্প বাণিজ্য মহলের সঙ্গে ভিডিও কনফারেন্সের এর মাধ্যমে আলোচনায় বসেন। সেখানেই কেন্দ্রীয় মন্ত্রী এমন বার্তা দেন। মন্ত্রী বলেছিলেন, দেশের ক্ষুদ্র ছোট ও মাঝারি ‌ শিল্প সংস্থার সঙ্গে আলাপ-আলোচনার মূল বিষয়বস্তু তিনি প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছেন। এবার তিনি আশা করেছিলেন আগামী দু-তিনদিনের মধ্যে সরকার একটি আর্থিক প্যাকেজ ঘোষণা করবে। তাঁর বক্তব্য, ক্ষুদ্র ছোট মাঝারি সংস্থাগুলির আয় কর এবং জিএসটি বাবদ বকেয়া ফেরত যাতে দ্রুত করার ব্যবস্থা হয় তার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে তিনি আর্জি জানিয়েছেন।
এর পরেই বহু প্রতীক্ষিত আর্থিক প্যাকেজের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। তিনি এদিন জাতির উদ্দেশ্যে ভাষন দেওয়ার সময় ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষনা করলেন। যা দেশের সার্বিক উন্নয়নের কাজে লাগানো হবে এবং দেশের সাধারন মানুষের স্বার্থে ব্যাবহার করা হলে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী আরও জানান ২০ লক্ষ কোটি টাকা দেশের জিডিপির মোট ১০ শতাংশ।
প্রসঙ্গত কিছুদিন আগেই রাহুল গান্ধীর সাথে এক আলাপচারিতায় রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরামন রাজন জানিয়েছিলেন দেশের সাধারন মানুষের হাতে ৬৫ হাজার কোটি টাকা সরাসরি দেওয়া হলে করোনা পরবর্তী দূর্ভিক্ষ এড়াতে পারবে ভারত। এখন দেখার এই ২০ লক্ষ কোটি টাকা থেকে ৬৫ হাজার কোটি টাকা দেশের সাধারন মানুষকে সরাসরি অ্যাকাউন্টে দেওয়ার সিদ্ধান্ত নেয় কিনা কেন্দ্রীয় সরকার। 
উল্লেখ্য নোবেল জয়ী অর্থনিতীবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ও জনগনের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন। তিনি বলেছিলেন প্রয়জনে টাকা ছাপানো হোক। কিন্তু জনগনের হাতে সরাসরি টাকা না দিলে বিপদ অবশ্যম্ভাবী। এখন দেখার কেন্দ্র সাধারনের অ্যাকাউন্টে টাকা দেয় কি না।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.