ব্রিটেনে করোনার বিরুদ্ধে লড়তে লড়তে করোনাতেই মৃত্যু হল ভারতীয় চিকিৎসক পূর্ণিমার।
নজরবন্দি ব্যুরোঃ লকডাউন বাড়িয়েছে ব্রিটেন, কিন্তু তবুও রোখা যাচ্ছে না সংক্রমনের গতি। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছিলেন ইংল্যাণ্ডে লকডাউন বাড়ানো হল ১লা জুন পর্যন্ত। কিন্তু সংক্রমণ অব্যাহত, এখন পর্যন্ত সেদেশে ২ লক্ষ ২৯ হাজার ৭০৫ জন। এবং এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৩ হাজার ১৮৬ জনের। দুঃখের খবর হল ব্রিটেনে এক ভারতীয় ডাক্তারের মৃত্যু হল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে।
ইংল্যান্ডের ডারহ্যাম কাউন্টিতে স্টেশন ভিউ মেডিক্যাল সেন্টারে চাকরি করতেন কেরলে জন্মগ্রহন করা ডাক্তার পূর্ণিমা নায়ার। দিল্লিতেও তাঁর বাড়ি আছে। করোনা যোদ্ধা হিসেবে যথেষ্ট সুনামের সাথে লড়াই চালাচ্ছিলেন তিনি, তাঁর হাতে সুস্থ হয়ে উঠেছিলেন অনেকে। কিন্তু করোনা আক্রান্তদের সেবা করতে করতে নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হন। গত কয়েকদিন তিনি ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন। কিন্তু অবশেষে সব যুদ্ধ শেষ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন পূর্ণিমা। তাঁকে নিয়ে ইংল্যান্ডে মোট ১০ জন চিকিৎসক করোনা ভাইরাসে মারা গেলেন। তিনি স্টকটন অন টিজ অঞ্চলে নর্থ টিজ হসপিটালে ভর্তি ছিলেন। পূর্ণিমা যেখানে থাকতেন সেখানকার সাংসদ দেহেন্না দাভিসন শোকপ্রকাশ করে বলেছেন, “পূর্ণিমা নায়ার ছিলেন খুবই পরিচিত একজন চিকিৎসক। আমরা তাঁর অভাব অনুভব করব।” পূর্নিমার হাসপাতাল স্টেশন ভিউ মেডিক্যাল সেন্টারের পক্ষ থেকেও শোকপ্রকাশ করা হয়েছে।

No comments