Header Ads

লকডাউন এর মাঝে শুটিং করতে গিয়ে গ্রেফতার ২৫ জন

নজরবন্দি ব্যুরোঃ করানো ভাইরাসের জেরেই লকডাউন আর সেই কারণে বন্ধ সিনেমা হল থেকে শুরু করে স্কুল-কলেজ এমনকি অফিস গুলিও। সমস্ত ছবি, সিরিয়ালের শুটিং ও।মধ্যে একটি অল্প দৈর্ঘ্যের ছবি বসিরহাটের শুটিং করার জন্য চাঞ্চল্য ছড়ালো।সোমবার বসিরহাটের গুলাুইচন্ডী গ্রামে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবির শুটিং নিয়ে সমস্যা শুরু হয়।লকডাউন ভেঙে কলকাতা থেকে একদল টিম এসে এই জায়গায় শুটিং করা শুরু করে।এবং যে জায়গায় শুটিং করা হয় সেখানে আগেই করোনা সংক্রমণ ঘটেছে সেই কারণে সেখানের বাসিন্দারা চিন্তায় দিন কাটাচ্ছেন।বাইরে থেকে একদল টিম এসে সেখানে শুটিং করায় স্থানীয় বাসিন্দারা আরো আতঙ্কিত হয়ে পড়েন।এমনকি রেগে গিয়ে শুটিংয়ের টিমের সদস্যদের তাড়া করেন স্থানীয় বাসিন্দারা।
কোনরকমে আশেপাশে বাড়িতে গা ধাকা দেন কলাকুশীলবরা। এরপর গ্রামের বাসিন্দারা পুলিশকে অভিযোগ করে এই ঘটনার।বহুদিন ধরেই গ্রামে রক্ত খাদক নামে একটি স্বল্পদৈর্ঘ্য ছবির শুটিং হওয়ার কথা ছিল।অবশেষে ছবির কলাকুশলীরা সোমবার সুযোগ পান শুটিং করার।আমবাগান নামে একটি এলাকায় তারা শুটিং করছিলেন এই ছবির গোটা টিম। শুটিং চলাকালীন গ্রামবাসীরা তাদের কে তাড়া করে।ছবিটি টিমে মোট ২৫ জন ছিলেন।পুলিশ আসাতে ঘটনাটি নিয়ন্ত্রনে আসে।এবং পুলিশ সেই ২৫ জন কেই গ্রেফতার করেন।কিন্তু প্রশ্ন হচ্ছে ২৫ দিন লকডাউনের মধ্যেও তারা কিভাবে শুটিং করল। পাশাপাশি কলকাতা থেকে বসিরহাটের বা তারা কি করে এল? তবে আইন অমান্য করে শুটিং করার জন্য ২৫ জন কে গ্রেফতার করা হয়েছে।এবং গ্রামে এসে সেই ছবির গোটা টিম একটি বাড়িতে উঠেছিল সেই বাড়ির দুজন ব্যাক্তিকে ও গ্রেফতার করা হয়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.