শিক্ষকদের সমস্যার কথা ভেবে অতিরিক্ত ছুটি অনুমোদন করবে সরকার; এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী
নজরবন্দি ব্যুরো: গোটা রাজ্যে করোনা ভাইরাসের দাপট চলছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এইরকম কঠিন সময়ে বড় সিদ্ধান্ত নিলেন শিক্ষামন্ত্রী। যে সব কর্মরত শিক্ষক স্কুল থেকে ছুটি নিয়ে বিএড করছেন, তাঁদের পরীক্ষার সময় অতিরিক্ত ছুটির অনুমোদন করবে রাজ্য সরকার। যদিও এই বিষয় গোটাটাই দেখবে রাজ্য শিক্ষা দফতর। শনিবার উপাচার্যদের সঙ্গে অনলাইন বৈঠকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
জুন মাসের শেষে বিএডের ফাইনাল বর্ষের শেষ সেমেস্টার হওয়ার কথা থাকলেও, তা লকডাউনের কারণে অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছে। তাই শিক্ষক শিক্ষণ বিশ্ববিদ্যালয় সেই পরীক্ষা আগস্টে নিতে চাইছে। অপরদিকে, এই সব কর্মরত শিক্ষকদের ছুটি ৩০ জুন শেষ। পরীক্ষার সময় যাতে এই শিক্ষকদের ছুটি দেওয়া হয়, তার জন্য উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় শিক্ষা দফতরের কাছে চিঠি দিয়েছিলেন। শনিবারের বৈঠকে বিষয়টি ওঠে। এ নিয়ে মন্ত্রী সহমত পোষণ করেছেন। তাঁর মতে, পরীক্ষার সময় কর্মরত শিক্ষকদের ছুটির জন্য শিক্ষা দফতর আলোচনা করে সিদ্ধান্ত নেবে।

No comments