Header Ads

২০ লক্ষ কোটির প্যাকেজ; আপনার ভাগে কত পড়ল! দেখে নিন। #Exclusive

নজরবন্দি ব্যুরোঃ গতকাল জাতির উদ্দেশ্যে ভাষন দেওয়ার সময় বহু প্রতীক্ষিত আর্থিক প্যাকেজের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। তিনি জাতির উদ্দেশ্যে ভাষন দেওয়ার সময় ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষনা করলেন। যা দেশের সার্বিক উন্নয়নের কাজে লাগানো হবে এবং দেশের সাধারন মানুষের স্বার্থে ব্যাবহার করা হলে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী আরও জানান ২০ লক্ষ কোটি টাকা দেশের জিডিপির মোট ১০ শতাংশ। পাশাপাশি তিনি জানিয়েছেন, "এই আর্থিক প্যাকেজ ক্ষুদ্র এবং কুটির শিল্পের জন্যে, এই আর্থিক প্যাকেজ দেশের গরীব শ্রমজীবী মানুষের জন্য!" তিনি আরও বলেন "২০২০ সালে ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ আত্মনির্ভর ভারত অভিযানকে নতুন গতি দেবে"। অন্যদিকে আজ বিকেল ৪টের সময় প্রধানমন্ত্রী ঘোষিত ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
এদিকে অনেকে হিসেব শুরু করেছেন ২০ লক্ষ কোটি মানে ২ এর পর কটা শূণ্য হবে? এই প্রশ্নে অভিনেতা কুনাল কামরাও বিজেপির মুখপাত্র সমিত পাত্রকে কটাক্ষ করেন। আপনি যদি ২০ লক্ষ কোটিকে সংখ্যায় রূপান্তর করেন তবে তা হবে ২০০০০০০০০০০০০০!
এবার দেখে নেওয়া যাক প্রত্যেক ভারতীয় পিছু কত টাকা ভাগে পড়ছে! যদি ধরে নেওয়া যায় ভারতে এই মুহুর্তে ১৩৩ কোটি জনগনের বাস তাহলে ২০ লক্ষ কোটি টাকাকে মাথাপিছু ভাগ করে দিলে হবে ১৫ হাজার ৩৭ টাকা ৬০ পয়সা! যদিও প্রধানমন্ত্রী বলেননি এই টাকা মাথা পিছু খরচ করা হবে না অন্যভাবে! 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.