প্রেসিডেন্ট পদ হারানো সময়ের অপেক্ষা; মার্কিন জনমত সমীক্ষায় বিপুল পিছিয়ে ট্রাম্প! #Exclusive
নজরবন্দি ব্যুরোঃ করোনা ভাইরাসের জেরে হারের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম! এই রকমই উঠে এসেছে মার্কিনি জনমত সমীক্ষায়। করোনা ভাইরাসের প্রকোপ আমেরিকায় শুরু হওয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্পের নাক উঁচু ভাব এবং একলা চল মনোভাব কে ভাল চোখে দেখেনি আমেরিকাবাসি। লকডাউনের ক্ষেত্রে সংক্রমণ ছড়িয়ে পড়ার পর সিদ্ধান্ত; হু'র মত সংস্থার অর্থ বরাদ্দ বন্ধ ইত্যাদি ইস্যুতে ব্যাকফুটে ট্রাম্প। ট্রাম্প একাধিক বা হু কে চিনের দালাল বলে অভিহিত করে শুধু অর্থ বরাদ্ধ বন্ধ করেছেন এমন নয়; বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি মিটিং গুলোকেও এড়িয়ে গিয়েছে আমেরিকা। ট্রাম্পের এহেন সিদ্ধান্ত কে ভাল চোখে দেখেন নি মার্কিন তাবড় রাষ্ট্র নেতা তথা প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং বিলিয়নিয়ার বিল গেটস।
চরম ক্ষুব্ধ দেশের ডাক্তার নার্সরা, রীতিমত পোস্টারিং করে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের একটি জনমত সমীক্ষায় বিপুল জনসমর্থন হারালেন তিনি। সংবাদ সংস্থা রয়টার্স আর ইপসোস এর যৌথ জনমত সমীক্ষায় নিকটতম প্রতিদ্বন্দ্বী জো বিডেনের থেকে বিপুল ভাবে পিছিয়ে পড়েছেন তিনি।
ব্যাক্তিগত জনপ্রিয়তার নিরিখে ৪৬ শতাংশ রেজিস্টার্ড মার্কিনি ভোটার ভোট দিয়েছেন জো বিডেনের পক্ষে এবং ৩৮ শতাংশ ভোটার ভোট দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের পক্ষে। পাশাপাশি দক্ষ প্রশাসক হিসেবে ট্রাম্পের পক্ষে ভোট পড়েছে ৪১ শতাংশ এবং জো বিডেনের পক্ষে ৫৬ শতাংশ! আমেরিকায় ভোট হতে চলেছে নভেম্বরের ৩ তারিখ।
জো বিডেনঃ ছবি রয়টার্স
ওবামা সরাসরি বলেছেন ট্রাম্পের সিদ্ধান গুলো স্বার্থপরতায় ভরা, যে কারনে দেশের শত্রু বাড়ছে এবং দেশের ক্ষতি হচ্ছে। পাশাপাশি বিল গেটস হু'র অর্থ বরাদ্দ বন্ধ করার সিদ্ধান্তের সমালোচনা করে বলেছিলেন গোটা বিশ্বের যেখানে হু'কে দরকার সেখানে আমেরিকার দরকার নেই? হু'র বিরোধিতা করা মানে নিজের দেশের জনগনের বিপদ ডেকে আনা। এর পরেও অনড় থেকেছেন ট্রাম, কারও কোন কথায় কর্নপাত করেননি তিনি। ভোটে ভারতের ক্ষেত্রে যেমন পাকিস্থান ইস্যুকে খুঁচিয়ে তোলা হয় তেমননি আমেরিকার ক্ষেত্রে চিন ইস্যু! সামনে ভোট তাই চিনের বিরোধিতা করাকেই শ্রেষ্ঠ বলে মনে করেছেন ডোনাল্ড ট্রাম্প। খোদ মার্কিন গোয়েন্দা, গবেষক থেক বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে চিন এই ভাইরাস তৈরি করেনি এটা প্রাকৃতিক। কিন্তু কারও কোন কথায় কর্নপাত না করে চিনের ঘাড়ে দোষ চাপাতেই ব্যাস্ত থেকেছেন মার্কিন প্রেসিডেন্ট, অন্যদিকে দেশে মৃত্যু মিছিল চলেছে।

No comments