লকডাউনের দিনে স্বামী রিতেশ কে দিয়ে বাসন মাজাচ্ছেন স্ত্রী জেনিলিয়া, ভিডিও ভাইরাল
নজরবন্দি ব্যুরোঃ করোনার আতঙ্কে আতঙ্কিত গোটা বিশ্ব। ধীরে ধীরে ভারতে ও বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সেই কারণে ভারতের প্রধানমন্ত্রী লকডাউনের ঘোষণা করে দিয়েছেন।সাধারণ মানুষ থেকে শুরু সেলেব্রিটিরা সবাই প্রায় ঘরবন্দি। সেই কারণে বাড়ির পরিচারিকা থেকে শুরু করে বাড়ির ড্রাইভার সবাই ছুটিতে তাই ঘরের কাজ থেকে শুরু করে বাসন মাজা,কাপড় কাচা,রান্না করা সবই করতে সেলেবদের। আর সেই কাজের ভিডিও কিন্তু তারা ভক্তদের জন্য সোশ্যাল মিডিয়ায় আপলোড করে চলেছেন।কিন্তু এই লকডাউনের দিনে জেনিলিয়া তার স্বামী রিতেশ কে দিয়ে যা করালেন।
তা বোধ হয় কেউ করাননি।বাড়ির সমস্ত বাসন বের করে আনলেন তিনি। তারপর স্বামী রিতেশ দেশমুখ কে দিয়ে সেই সমস্ত বাসন মাজালেন জেনিলিয়া।জেনিলিয়ার হাতে বেলনচাকি তা দিয়ে রিতেশ কে ভয় দেখাচ্ছেন তিনি।না মাজলেই পরবে মার।এমনই ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করলেন রিতেশ।ভিডিওটা টিকটক এ তৈরি করা হয়েছে।ভিডিও তে রিতেশ গান গাইছেন মকা মিলেগা তো হাম বাতা দেঙ্গে। ভিডিওটি তৈরি করা হয়েছে শুধুমাত্র মজার জন্য। নিচের লিংকে ক্লিক করে দেখে নিন রিতেশ-জেনিলিয়া সেই ভিডিও।
https://www.instagram.com/p/B-ekWB9jX5o/
https://www.instagram.com/p/B-ekWB9jX5o/

No comments