Header Ads

"ডেঙ্গির চোর এখন করোনায় মৃতদেহ চুরি করতে ব্যস্ত"! বিস্ফোরক রাহুল সিনহা

নজরবন্দি ব্যুরো: রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইতিমধ্যে এই ভাইরাসের কারণে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। আর এই মৃত্যুর সংখ্যা নিয়ে চাপানউতোর শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে। যদিও গতকাল এই প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা যে মন্তব্য করেন তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
করোনার ক্ষেত্রেও মৃতদেহ লোপাট ও সংখ্যা কমানোর চেষ্টা করছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই আক্রমণ করলেন গেরুয়া নেতা রাহুল সিনহা। তিনি বলেন, "ডেঙ্গির ক্ষেত্রে যেভাবে মৃতদেহ চুরি ও রোগ লুকানোর চেষ্টা করা হয়েছে , ঠিক সেভাবেই করোনার ক্ষেত্রেও মৃতদেহ লোপাট করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।"
এর পরে তিনি আরও বলেন, "যখন করোনায় সাতজনের টেস্ট পজিটিভ ধরা পড়েছে। সেই সংখ্যাটা তিনটে করার কাজ শুরু হয়েছে পরিকল্পনা মাফিক। এই সরকারের কি বিশ্বাসযোগ্যতা আছে, যে সরকার মৃতদেহকে পর্যন্ত লোপাট করে। এই সরকারের থেকে মানুষ কি প্রত্যাশা করে? কী বিশ্বাস যোগ্যতা আছে এই সরকারের?" এর পরে তিনি বলেন, "ডেঙ্গির চোর এখন করোনায় মৃতদেহ চুরি করতে ব্যস্ত"। আর রাহুল বাবুর এমন বিতর্কিত মন্তব্য করা নিয়ে ইতিমধ্যে সমালোচনা শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.