Header Ads

করোনা পরিস্থিতিতে ভারতকে ১০০ কোটি টাকা অর্থ সাহায্য বিশ্বব্যাংকের

নজরবন্দি ব্যুরোঃ করোনায় জব্দ বিশ্বের তাবড় শক্তিধর দেশ গুলি। চীনের পর আমেরিকা, ইতালি, ফ্রান্সে মৃত্যু-মিছিল বাড়তে থাকায় সব দেশেরই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে চলেছে। বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোতে আরো ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে। মারণ ভাইরাস যখন বড়োসড়ো আকারে সেই দেশগুলিতে থাবা বসাচ্ছে তখনও পর্যন্ত নেই যথেষ্ট পরিমাণে পরীক্ষাগার, নেই চিকিৎসায় ব্যবহৃত যন্ত্রাংশ ও কিডস্। হু হু করে নামছে অর্থনীতি। করণা চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। আর সেদিকে নজর দেখেই আক্রান্তদের চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য ভারতকে ১০০ কোটি টাকা অর্থ সাহায্য করল বিশ্বব্যাংক।
 এখনো পর্যন্ত ২৫ টি দেশকে আর্থিক সাহায্য প্রদান করেছে বিশ্ব ব্যাংক। এছাড়া চল্লিশটি দেশে অর্থ সাহায্যের প্রস্তাব দেয়া হয়েছে। ভারত ছাড়াও এশিয়ার বেশ কিছু দেশে অর্থ সাহায্য করেছে বিশ্ব ব্যাংক। লক্ষ্য একটাই, মারণ ভাইরাস করোনার চিকিৎসার জন্য ল্যাবরেটরি তৈরি ও কিডস আমদানি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে আগামী ১৫ মাসের মধ্যে ১৬ হাজার কোটি টাকা ধাপে ধাপে করোনার খাতে ব্যয় করা হবে। উদ্ভূত পরিস্থিতিতে অর্থনীতি ভেঙে পড়ার আশঙ্কা ও মহামারী পরবর্তী সময়ে অর্থনীতি ধরে রাখতে একাধিক উদ্যোগ নিচ্ছে বিশ্বব্যাংক।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.