আজ থেকে জনধন যোজনার টাকা জমা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে!
নজরবন্দি ব্যুরো: গোটা দেশে করোনা ভাইরাস আতঙ্ক ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই নরেন্দ্র মোদী ২১ দিনের লকডাউন করেছে দেশ। কিন্তু তার পরেও এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা কিছুতেই কমছে না। গোটা দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০৬৯ জন। এই মারণ ভাইরাসের শিকার হয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫৩ জন।
গোটা দেশে লকডাউন চলার কারণে বেশ কিছুটা অসুবিধায় পড়েছেন সাধারণ দরিদ্র মানুষ। তবে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, আর কিছুদিনের মধ্যে জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের ব্যাঙ্কের খাতায় জমা পড়বে টাকা। ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বরের ভিত্তিতে এই টাকা জমার তারিখ ঠিক হয়েছে, এরফলে কিছুটা আগে পরে দেশবাসীর কাছে পৌঁছাবে টাকা। ব্যাঙ্কে ভিড় কমাতেই এহেন রাস্তা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
গোটা দেশে ২০ কোটি মহিলার এই অ্যাকাউন্ট আছে। আগামী তিন মাসে প্রতিটা অ্যাকাউন্টে প্রতিমাসে ৫০০ টাকা করে পাঠান হবে। এর জন্য ভারত সরকারের খরচ হবে ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকা। আজ থেকে এই টাকা পাঠান হবে। যদিও সবাইকে একসাথে টাকা দেওয়া হবে না। আগামী ৯ এপ্রিল অবধি ধাপে ধাপে এই টাকা পাঠান হবে।

No comments