কবে থেকে শুরু হবে রেল ও বিমান পরিষেবা?
নজরবন্দি ব্যুরো: রেল ও বিমান পরিষেবা ৩ মে-র পরও শুরু হওয়ার সম্ভাবনা প্রায় নেই। যেহেতু সামাজিক দূরত্ব বজায় রাখা একটা বড় বিষয়, তাই এখনই ওই পরিষেবা শুরু হবে না। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।
গোটা দেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্য জুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা, ১৬ হাজার ৬৭ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৫০২ জন এবং মৃত্যু হয়েছে ৫২৭ জনের এবং এই মুহূর্তে চিকিৎসাধীন ১৩ হাজার ৩৮ জন। অন্যদিকে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গেও আক্রান্তের সংখ্যা বাড়ছে হুহু করে।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী আজ এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১০ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ৬২ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের অন্যদিকে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন ২৩৬ জন।
যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে আজ এখনও কোন তথ্য জানানো হয়নি। গতকাল রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে রাজ্যে এখন করোনার চিকিৎসাধীন ১৭৮ জন এবং সুস্থ ৬২ জন ও মৃত্যু হয়েছে ১২ জনের।
এই কঠিন পরিস্থিতির মধ্যে এদিন এয়ার ইন্ডিয়া তাদের ওয়েবসাইটে জানিয়ে দেয়, ৪ মে থেকে দেশি উড়ানের বুকিং শুরু করতে চলেছে তারা। ১ জুন থেকে আন্তর্জাতিক উড়ানের বুকিং নেওয়া হবে।
এক সংবাদমাধ্যমে প্রকাশিতে খবর অনুসারে, শনিবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ তাঁর বাড়িতে মন্ত্রীদের সঙ্গে বৈঠকে ট্রেন ও বিমান পরিষেবা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রয়োজনীয় তথ্য মেলার পরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে জানা গিয়েছে।

No comments