Header Ads

আমেরিকার অভিযোগকে সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন বলে জানাল চিন।



নজরবন্দি ব্যুরো: উহানের বায়োসেফটি লেভেল ৪ ল্যাবরেটরীতেই জিনের বদল ঘটে কি তৈরি করা হয়েছে মারন ভাইরাস করোনা? এটা কি তাহলে গবেষণাগারে তৈরি রাসায়নিক মারণাস্ত্র? গোটা বিশ্বজুড়ে তোলপাড় করছে এরকম কিছু প্রশ্ন। অন্যদিকে আমেরিকা জানিয়ে দিয়েছে এই ভাইরাস চীনের ল্যাবরেটরী থেকেই ছড়িয়েছে। এই ভাইরাসকে চিন অতিগোপনে তৈরি করেছে উহানের বায়োসেফটি ল্যাবে। নয়তো অসতর্কভাবে নয়তো ইচ্ছাকৃতভাবে এই ভাইরাসকে ছড়িয়ে দেওয়া হয়েছে যা মহামারীর আকার নিয়েছে গোটা বিশ্বে। কিন্তু চীনের বক্তব্য এই ভাইরাসকে তৈরি করা সম্ভব নয়। প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে এই ভাইরাস। আর এই নিজেই নিজেকে বদলেছে বহুবার। ভাইরাস উহানের ল্যাব থেকে ছড়িয়েছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে আমেরিকা। হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প, চীনের ষড়যন্ত্র প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এই হুঁশিয়ারি শুনে চীনের দাবি এই ভাইরাস চীনের নয়। চীনের উহান ইন্সটিটিউট অব ভাইরোলজির ডিরেক্টর ঝিমিং ইউয়ান বলেছেন এই ভাইরাস যেভাবে জিন বদলাচ্ছে তাতে একে লেভেল- ৩ বা লেভেল- ৪ ল্যাবে তৈরি করা অসম্ভব। তিনি আরো জানান এর উৎস বাদুড়ের এক প্রজাতি থেকে। সেটা কিভাবে মানুষের ছড়িয়েছে সেটাই জানার বিষয়। আমেরিকার এই অভিযোগ সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন। আবার ইজরায়েলের অভিযোগ ২০১৫ তে রেডিও ফ্রিতে এশিয়ার একটি রিপোর্টে শোরগোল পড়ে গেছিল যে চিনের উহান ল্যাবে ভয়ঙ্কর প্রাণঘাতী সব ভাইরাস নিয়ে কাজ করে গবেষকরা। জৈব রাসায়নিক মারণাস্ত্রের দিকে ক্রমশ ঝুঁকছে বেজিং।
ইজরায়েলের সেনা গোয়েন্দা দপ্তরের প্রাক্তন প্রধান লেফটেন্যান্ট ড্যানি শোহাম বলেছিলেন বায়ো- ওয়ারফেয়ারের জন্য তৈরি হচ্ছে চিন। চীন এমন একটি ভাইরাস তৈরি করছে যেটার প্রভাব সাংঘাতিক। প্রতিরোধের আগেই মহামারীর চেহারা নেবে। এবং তাতে মৃত্যু মিছিল শুরু হয়ে যাবে। সার্স,এইচ৫এন১ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, জাপানি এনকেফেলাইটিস, ডেঙ্গির মতো রোগ ছড়ানোর পেছনে চীনের উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি দায়ী। এই ভাইরাসের সংক্রমণ ৩১ শে ডিসেম্বর থেকেই ছড়িয়েছে তা মানতে নারাজ ইজরায়েলের মাইক্রোবায়োলজিস্টরা। তাদের দাবি এই করোনাভাইরাস অনেক আগে থেকেই ছড়িয়েছে। চীনের ডাক্তাররা বলেছিলেন এটা নিউমোনিয়া। কিন্তু চুপিসারে এই করোনাভাইরাস রোগীদের আইসোলেশনে রেখে চিকিৎসা চলছিল। পরে মানুষের থেকে ছড়িয়ে পড়ে এই ভাইরাস, যার ফলে এখন মৃত্যু মিছিল চলছে বিশ্বজুড়ে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.